• সমগ্র বাংলা

পাবনায় ইছামতি নদীর দুইপাড়ের ভূমির মালিকদের ক্ষতিপূরণ দাবিতে বিক্ষোভ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনায় ইছামতি নদী খননের মাটি নদীর দুইপাড়ের ব্যক্তি মালিকানাধীন ফসলী জমি ও বসতবাড়ি পাশে রাখায় ক্ষতিপূরণ চেয়ে বিক্ষোভ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন ক্ষতিগ্রস্ত ভূমির মালিকরা।

সোমবার (৬ অক্টোবর) দুপুরে বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ক্ষতিপূরণের দাবিতে ঘন্টাব্যাপি মানববন্ধন করেন পাবনা সদর উপজেলার গয়েশপুর ও একদন্ত ইউনিয়নের নদীর দুইপাড়ের ক্ষতিগ্রস্তরা।

মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, পাবনায় ইছামতি নদী পূনরুজ্জীবিতকরণ প্রকল্প বাস্তবায়নে সেনাবাহিনীর কর্তৃক ঠিকাদারি প্রতিষ্ঠান নদী থেকে উত্তোলিত মাটি নদীর তীরে ব্যাক্তি মালিকানাধীন ফসলী জমি, ফলের বাগান ও বসতবাড়ির পাশে রেখেছেন। দীর্ঘ সময় এই মাটি রাখায় একদিকে যেমন তিন ফসলের জমি নষ্ট হচ্ছে। অন্যদিকে কয়েক হাজার মানুষের বসতবাড়ি নষ্ট হয়েছে।

তারা বলেন, দীর্ঘ সময় ফসলী জমিতে মাটি রেখে সেই মাটি এখন বিক্রি করা হচ্ছে। নদী থেকে মাটি উত্তোলনের সময় একবার ক্ষতিগ্রস্ত হয়েছেন। আবার মাটি বিক্রির সময় পূণরায় ক্ষতি করা হচ্ছে কৃষক ও বসতীদের। তাই জেলা প্রশাসনসহ পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ ও সরকার প্রধানের নিকট নদীপাড়ের বৈধ জমির মালিক ও বাসিন্দাদের যে ক্ষতি হয়েছে সেটি পূরণের জন্য প্রশাসনের নিকট আর্থিক ক্ষতিপূরণের দাবি করেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা কৃষকদলের সভাপতি আবুল হাসেম, ভুক্তভোগী জমির মালিক আশরাফুল ইসলাম, মাহাবুবুর রহমান, আব্দুল মজিদ, আজহার আলী, আব্দুল রশিদ, শামসুল ইসলাম, সলিম উদ্দিন প্রমুখ।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন ভুক্তভোগীরা। ভুক্তভোগী ভুমি মালিগণের প্রতিনিধিদের নিকট থেকে স্মারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুর রহমান। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের বিষয়টি সমাধানের আশ্বাস দেন।

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু, এলাক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের প্রেসিডেন্ট নির্বাচিত...

গাজীপুর প্রতিনিধি : সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত আন্তর্জাতিক স্ব...

image

লালমনিরহাটে চেক ও সেলাই মেশিন প্রদান

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দক্ষতা...

image

শিশু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ৮ মাসের শিশু শাওন হত্যার বিচার...

image

সামাজিক অপরাধ রোধে "আলোকিত লালমনিরহাট আন্দোলন" এর উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি :মাদক,জুয়া,বাল্যবিবাহ,যৌতুক প্রথা,দাদন ব্যবসা, দূর্নীতি...

  • company_logo