• সমগ্র বাংলা

জুলাই আন্দোলনে ছাত্রদের উপর হামলা, হাজী সেলিমের অপকর্মের সহযোগী পলিথিন মুরাদ গ্রেফতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদকঃ অবশেষে গ্রেফতার হয়েছেন হাজী সেলিমের অন্যতম প্রধান সহযোগী এবং ৩০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি আমিনুল হক মুরাদ। রোববার মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল রাজধানীর চকবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
‎
‎মুরাদকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া ধানমন্ডি থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মুরাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর অস্ত্রসহ হামলা ও নির্যাতনের অভিযোগ রয়েছে। তাকে হাজী সেলিমের অবৈধ লেনদেন এবং চাঁদাবাজির মূলহোতা বলে মনে করা হয়। অভিযোগ রয়েছে,
‎বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ২৯ জুলাই হাজী সেলিমের নির্দেশে মুরাদ তার দলবল নিয়ে ছাত্রদের উপর হামলা চালায়।
‎
‎নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও সরবরাহের অভিযোগে পরিবেশ আইনে তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে। তিনি পলিথিন মুরাদ নামেই বেশি পরিচিত। মুরাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে অতীতে বিভিন্ন সময় এলাকাবাসী মুরাদের বিরুদ্ধে মানববন্ধন এবং মিছিল করেছেন। দেশের বিভিন্ন টেলিভিশন ও পত্রিকায় তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ হয়েছে।

মন্তব্য (০)





image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

১

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

  • company_logo