• সমগ্র বাংলা

‎নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব কারাগারে

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ পবিত্র কোরআন ‘অবমাননার’ অভিযোগে গ্রেপ্তার হওয়া ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার (৫ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এ আদেশ দেন। ঢাকার সিএমএম আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

‎গতকাল শনিবারের পবিত্র কোরআন অবমাননার ঘটনায় আজ রোববার ভাটারা থানার উপপরিদর্শক(এসআই) হাসমত আলী মামলা করেন।

‎নথি থেকে জানা গেছে, গত শনিবার (৪ অক্টোবর) রাতে কয়েকটি ভিডিও ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়ে, এতে অভিযোগ তোলা হয়—শিক্ষার্থী অপূর্ব পাল পবিত্র কোরআন অবমাননা করেছেন। ওই শিক্ষার্থীর ফেসবুক পোস্ট শেয়ার করে তাকে গ্রেপ্তারের দাবিও জানানো হয়। এর মধ্যেই রাত ১টার দিকে অপূর্বের বাসার সামনে জড়ো হতে থাকেন ক্ষুব্ধ অনেক মানুষ। খবর পেয়ে সেখানে গিয়ে ওই শিক্ষার্থীকে হেফাজতে নেওয়ার চেষ্টা করে ভাটারা থানা পুলিশ। প্রথমে তাকে আটক করতে জনতার সহায়তা চায় পুলিশ, জনতার তরফ থেকেও পুলিশকে সহায়তার আশ্বাস দেওয়া হয়। একপর্যায়ে পুলিশ ওই শিক্ষার্থীকে আটক করে থানায় নিয়ে আসার চেষ্টা করলে উত্তেজিত জনতা তাকে মারধর শুরু করে। জনতাকে শান্ত করার চেষ্টা করলে তারা পুলিশের ওপরও ক্ষিপ্ত হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ঘটনাস্থলে বাড়তি পুলিশ সদস্য ডেকে নেওয়া হয়।

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু, এলাক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের প্রেসিডেন্ট নির্বাচিত...

গাজীপুর প্রতিনিধি : সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত আন্তর্জাতিক স্ব...

image

লালমনিরহাটে চেক ও সেলাই মেশিন প্রদান

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দক্ষতা...

image

শিশু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ৮ মাসের শিশু শাওন হত্যার বিচার...

image

সামাজিক অপরাধ রোধে "আলোকিত লালমনিরহাট আন্দোলন" এর উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি :মাদক,জুয়া,বাল্যবিবাহ,যৌতুক প্রথা,দাদন ব্যবসা, দূর্নীতি...

  • company_logo