• সমগ্র বাংলা

‎রোহিঙ্গাদের পাচার করে বাংলাদেশে আনা চক্রের ৬ সদস্য আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ মিয়ানমার থেকে বাংলাদেশে রোহিঙ্গাদের পাচার করে আনা চক্রের নারীসহ ৬ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

‎শনিবার (৪ অক্টোবর) দিবাগত মধ্যরাতে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের মিস্ত্রিপাড়ায় এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।
‎
‎আটকরা হলেন, মিস্ত্রিপাড়ার প্রবাসি মোহাম্মদ আখেরের স্ত্রী শামসুন্নাহার (৩৫), বালুখালী ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মৃত জালালের স্ত্রী হোসনে আরা (৩১), শালবাগান ২৬ নম্বর ক্যাম্পের মৃত সৈয়দ আকবরের স্ত্রী নুরুন্নিসা (৪৯), ২০ নম্বর ক্যাম্পের আবুল হাসেমের ছেলে মোহাম্মদ ইসমাইল (৫০), জামতলি ১৫ নম্বর ক্যাম্পের আবু সামাদের ছেলে হারুন (৩৫), ২৬ নম্বর ক্যাম্পের সৈয়দ আহমেদের ছেলে ইউসুফ আলী (৪৭)।
‎
‎অভিযান চলাকালিন কালু মিয়া (৩৫) ও হাশেম মোল্লা (২৫) সহ ৪ জন পালিয়ে যাওয়ার তথ্য জানিয়েছেন বিজিবির অধিনায়ক।
‎
‎তিনি জানান, সাগর পথে মিয়ানমার থেকে পাচার করে বেশ কিছু বিদেশি নাগরিককে পাচারকারী চক্র টেকনাফের শাহপরীরদ্বীপের মিস্ত্রিপাড়া এলাকার একটি বাড়িতে লুকিয়ে রেখে পরে তাদেরকে বিভিন্ন ক্যাম্পে সরিয়ে নেয়ার প্রস্তুতির খবর পেয়ে বিজিবি এই অভিযান চালায়। বিজিবি শাহপরীরদ্বীপের মিস্ত্রিপাড়া এলাকার শামসুন্নাহারের বাড়িটি ঘেরাও করলে চক্রের ৪ জন সন্দেহভাজন বাড়ির পিছনের দিক দিয়ে দৌড়ে পালিয়ে যায়।
‎
‎পরে ভেতরে প্রবেশ করে প্লাস্টিকের ছাউনি দেওয়া একটি ঘর থেকে বাড়ির মালিক শামসুন্নাহারসহ মানব পাচারকারী চক্রের ৬ জন সদস্যকে আটক করা হয়। 
‎
‎কর্নেল আশিকুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে শামসুন্নাহার টাকার বিনিময়ে পাচার করে আনা এই লোকজনকে সাময়িকভাবে তার বাড়িতে লুকিয়ে রাখতেন। পরে বিভিন্ন ক্যাম্পে নিয়ে যাওয়া হতো তাদের। এ ব্যাপারে মামলা করে আটকদের টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

মন্তব্য (০)





image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

১

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

  • company_logo