• সমগ্র বাংলা

ঠাকুরগাঁওয়ে আনন্দঘন পরিবেশে সিঁদুর খেলায় শেষ হলো শারদীয় দুর্গোৎসব

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর শারদীয় দুর্গাপূজার শেষ দিনে আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) পূজামণ্ডপগুলোতে ছিল ভক্ত-অনুরাগীদের ভিড় ও উৎসবমুখর পরিবেশ। প্রতিটি মণ্ডপে ঢাক-ঢোলের তালে তালে দেবী বিসর্জনের আগে হিন্দু ধর্মাবলম্বীরা পালন করেন ঐতিহ্যবাহী সিঁদুর খেলা। 

এ সময় নারীরা একে অপরকে সিঁদুর পরিয়ে দেন, উল্লাসে মেতে ওঠেন তরুণীরা, আর চারপাশ ভরে ওঠে “দুর্গা মা কি জয়” ধ্বনিতে।

প্রতিমা বিসর্জনের আগে সিঁদুর খেলা হিন্দু সম্প্রদায়ের অন্যতম জনপ্রিয় আচার। পূজা অর্চনা শেষে মায়ের পায়ের কাছে সিঁদুর নিবেদন করে তা সংগ্রহ করেন নারীরা। পরে সিঁদুর মেখে দেন সখী-সঙ্গিনীদের কপালে, গালে ও হাতে। ভক্তদের বিশ্বাস এই রীতি সৌভাগ্য, স্বামীর মঙ্গল ও পরিবারের শান্তি কামনার প্রতীক।

এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারাও পূজামণ্ডপগুলো পরিদর্শন করেন। নিরাপত্তার জন্য মণ্ডপ এলাকায় পুলিশ ও আনসার বাহিনীর টহল ছিল জোরদার।

ঠাকুরগাঁও জেলা ৪৭৩ টি পূজামণ্ডপে একইভাবে উদযাপিত হয় সিঁদুর খেলা। দুপুরের পর থেকেই নারী-পুরুষ, ছোট-বড় সবাই অংশ নেন এই উৎসবে। অনেকে মোবাইলে ছবি ও ভিডিও ধারণ করে স্মৃতিময় করে রাখেন এ মুহূর্তকে।

সন্ধ্যায় দিকে ঠাকুরগাঁও রিভার ভিউ উচ্চ বিদ্যালয় মাঠের পাসে দুর্গগাট টাঙ্গন নদী ও জলাশয়ে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচদিন ব্যাপী দুর্গোৎসব। ভক্তদের চোখে ছিল আনন্দের ঝিলিকের পাশাপাশি মায়ের বিদায়ের বেদনা।

পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ জানান, শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন হওয়ায় তাঁরা সন্তুষ্ট। এভাবেই সিঁদুর খেলার উচ্ছ্বাসে, প্রতিমা বিসর্জনের আবেগঘন পরিবেশে শেষ হলো রাণীশংকৈলের শারদীয় দুর্গোৎসব।

মন্তব্য (০)





image

ক্যাম্পে রোহিঙ্গা নেতা সৈয়দ উল্লাহ সংবর্ধিত

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা কমিউনিটির নে...

image

চাটমোহরে একদিনে ১৪ জন মাদক কারবারী ও জুয়ারু গ্রেফতার

পাবনা প্রতিনিধিঃ মাদকদ্রব্য বিক্রেতা ও সেবনকারীদের বিরু...

image

ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু, এলাক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের প্রেসিডেন্ট নির্বাচিত...

গাজীপুর প্রতিনিধি : সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত আন্তর্জাতিক স্ব...

image

লালমনিরহাটে চেক ও সেলাই মেশিন প্রদান

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দক্ষতা...

  • company_logo