• সমগ্র বাংলা

লালমনিরহাট সীমান্তের পূজামণ্ডপ পরিদর্শনে বিজিবির অতিরিক্ত মহাপরিচালক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধিঃ সীমান্তের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি দুর্গাপূজার সময় ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সীমান্ত এলাকায় বাড়তি সতর্কতা নিয়েছে  বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় বুধবার সন্ধ্যায় লালমনিরহাট জেলার সীমান্তবর্তী পূজামণ্ডপগুলো পরিদর্শন করেন বিজিবি’র অতিরিক্ত মহাপরিচালক, উত্তর-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান, এসজিপি।

বুধবার রাতে  তিনি জেলার মোগলহাট হরিবাসর সার্বজনীন দুর্গামন্দির ও দুরাকুটি দক্ষিণপাড়া সার্বজনীন দুর্গামন্দির পরিদর্শনে যান। পূজার নিরাপত্তা ও সার্বিক পরিবেশ বিষয়ে খোঁজখবর নেন এবং উপস্থিত পূজা উদযাপন কমিটির সদস্য ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় ব্রিগেডিয়ার জেনারেল জাহিদুর রহমান বলেন,

সীমান্ত এলাকার ৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত পূজা মণ্ডপসমূহে নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি ও বিজিবি টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং প্রতিমা বিসর্জনের আগ মুহূর্ত পর্যন্ত এই নজরদারি অব্যাহত থাকবে।

উল্লেখ্য, লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)'র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এবছর মোট ১৪৫টি পূজা মণ্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি মণ্ডপেই বিজিবির টহল দল মোতায়েন রয়েছে। বিজিবি সূত্রে জানা গেছে, ধর্মীয় উৎসব নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্কতায় কাজ করছে।এ সময় ১৫ বিজিবির অফিসারগন উপস্থিত ছিলেন।

তাছাড়াও স্থানীয় প্রশাসন,পূজা উদযাপন পরিষদ, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বিজিবি’র এ কার্যক্রমকে স্বাগত জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্তব্য (০)





image

নীলফামারীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হ...

image

ক্যাম্পে রোহিঙ্গা নেতা সৈয়দ উল্লাহ সংবর্ধিত

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা কমিউনিটির নে...

image

চাটমোহরে একদিনে ১৪ জন মাদক কারবারী ও জুয়ারু গ্রেফতার

পাবনা প্রতিনিধিঃ মাদকদ্রব্য বিক্রেতা ও সেবনকারীদের বিরু...

image

ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু, এলাক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের প্রেসিডেন্ট নির্বাচিত...

গাজীপুর প্রতিনিধি : সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত আন্তর্জাতিক স্ব...

  • company_logo