• সমগ্র বাংলা

কালীগঞ্জে খেলাধুলার মাধ্যমে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে উদ্যোগ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও বিস্তৃত করার মাধ্যমে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করার আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম. কামরুল ইসলাম।
বুধবার (১ অক্টোবর) বিকেলে উপজেলার পূর্ব জাঙ্গালিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা ফুটবল টিম বাছাই প্রতিযোগিতার উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

ইউএনও বলেন, “মাদকের বিরুদ্ধে যদি আমরা যুদ্ধে যেতে চাই, তবে আমাদের ক্রীড়ার দিকে ঝুঁকতে হবে, শরীরচর্চায় মনোনিবেশ করতে হবে। পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দিতে হবে। খেলাধুলার মধ্য দিয়ে এ যাত্রার শুভ সূচনা হওয়া প্রয়োজন।”

তিনি আরও বলেন, “উপজেলা সদরে সীমাবদ্ধ না রেখে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে খেলাধুলা ছড়িয়ে দিতে হবে। ফুটবল, ক্রিকেট, ভলিবল, বাস্কেটবলসহ সব খেলাকে প্রাণবন্ত করার জন্য আমরা বদ্ধপরিকর। খেলার মাধ্যমে মানুষের মাঝে একটি ইতিবাচক উন্মাদনা সৃষ্টি করতে চাই। কালীগঞ্জকে আমরা সেরা হিসেবে দেখতে চাই।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সারওয়ার লিমা, অ্যাডভোকেট গাজী মোতাশেম আজমল সোহেল, সাংবাদিক তৈয়বুর রহমান প্রমুখ।

মন্তব্য (০)





image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

১

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

  • company_logo