• সমগ্র বাংলা

৫ টাকায় পুজা বাজার পেল ৩'শতাধিক মানুষ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধি : দুর্গা পুজা উপলক্ষে মাত্র ৫ টাকায়   হিন্দু সম্প্রদায়ের ৩'শতাধিক দরিদ্র পরিবারের মানুষকে খাদ্য সামগ্রী প্রদান করেছে ঠাকুরগাঁওয়ের সহায় নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ পুজা বাজারের আয়োজন করে সংগঠনটি। এসময় খাদ্য সামগ্রী তুলে দেয়া হয় তাদের। 

৫ টাকার এ পুজা বাজারে ছিলো পোলাও চাল, চিনি, নারিকেল, আটা, তেল ও  একটি করে মুরগী। পুজা উপলক্ষে এসব পণ্য পেয়ে খুশি দরিদ্ররা। 

আয়োজিত অনুষ্ঠানে সদর উপজেলার নিবার্হী অফিসার খাইরুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী,সহায় সংগঠনের উপদেষ্টা ডাঃ শুভেন্দু কুমার দেবনাথ, ফারুক হোসেন জুলু, আহমেদুর রহমান কাজল ও সাধারণ সম্পাদক আরাফাত হোসেন সাগরসহ অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জেলার দরিদ্র মানুষের জন্য কাজ করে যাচ্ছে সহায় নামে এই সংগঠনটি। তাদের প্রতিটি উদ্যোগ ব্যতিক্রমী।  অসহায় মানুষেরা পুজার দিনটিতে যেনো পরিবারের সদস্যদের নিয়ে ভাল করে খেতে পারে সে লক্ষ্যেই এ বাজারের আয়োজন করা হয়। সংগঠনটির এমন উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সবাই। 

২০১৮ সাল থেকে এ পর্যন্ত সফল ভাবে কাজ করে যাচ্ছে সহায় নামে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি।

মন্তব্য (১)





image
image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

১

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

  • company_logo