• সমগ্র বাংলা

ফরিদপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের শিবরামপুরে ট্রাকের চাপায় শোভন শেখ(২৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় মোটরসাইকেলের চালকসহ ২ জন আহত হয়। 

সোমবার রাত ৭ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের শহরতলী শিবরামপুরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শোভন শেখ মাগুরা জেলার শেখ মিজানুর রহমানের ছেলে। তার বাবা ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড চাকুরি করেন। নিহত শোভন শেখ জেলার সদর উপজেলার বৈঠাখালী দয়ামপুর গ্রামে মামা টোকন শেখের বাড়িতে থেকে লেখাপড়া করতেন। এই ঘটনায় একই গ্রামের মোঃ দুদু মোল্লার ছেলে আব্দুল্লাহ(২১) ও শহরের গোয়ালচামট এলাকায় মিলন(২২) আহত হয়েছে।

নিহতের প্রতিবেশি ফরিদ শেখ জানান, মোটরসাইকেল চালিয়ে তিন বন্ধু বাড়ি আসার পথে শিবরামপুর এলাকায় ভ্যানের পিছনে ধাক্কা লাগে।  সাইকেলের পিছন থেকে শোভন ছিটকে রাস্তায় পড়ে যায়। এসময় একটি ট্রাক এসে চাপা দিলে ঘটনাস্থলে মারা যায় সে। 

রাতে ফরিদপুরের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদউজ্জামান জানান, শিবরামপুরে ট্রাকের চাপায় শোভন নামের এক মোটরসাইকেল আরোহী মারা গেছে। এসময় মোটরসাইকেলের অপর দুই যুবক আহত হলে তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (০)





image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

১

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

  • company_logo