• সমগ্র বাংলা

‎মীরসরাই পূজামণ্ডপে উপদেষ্টা ফারুক-ই আজম

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ চট্টগ্রামের মীরসরাই উপজেলার কয়েকটি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম বীরপ্রতীক।
‎
‎সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে তিনি উপজেলার কয়েকটি পূজামণ্ডপ ঘুরে দেখেন।
‎
‎দুপুর ১টায় তিনি উপজেলার খৈয়াছরা কালীমাতা বিগ্রহ মন্দির ও মিঠাছরা মহামায়া মন্দির পরিদর্শন করেন।
‎
‎এ সময় পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার, চট্টগ্রাম উত্তর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) নাদিম মাহমুদ চৌধুরী এবং মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমানসহ হিন্দু সম্প্রদায়ের নেতারা।
‎
‎উপদেষ্টা ফারুক-ই আজম পূজায় আগত ভক্ত ও আয়োজকদের সঙ্গে কথা বলেন এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে বলে আশ্বাস দেন। ধর্মীয় সম্প্রীতির কোনো বিঘ্ন যেন না ঘটে সেজন্য প্রশাসনের প্রতি ও নির্দেশনা প্রদান করেন।

মন্তব্য (০)





image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

১

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

  • company_logo