ছবিঃ সিএনআই
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন, চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিট। আজ সোমবার দুপুরে শহরের একটি হোটেলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন-বিএফএ’র সভাপতি মোঃ আকবর হোসেন লিখিত বক্তব্যে বলেন, সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০২৫ প্রণয়ন হতে যাচ্ছে। এটাকে আমরা যুগপোযোগী সিদ্ধান্ত বলে মনে করছি কিন্তু আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ করছি, ইউনিয়ন ভিত্তিক ৩ জন করে সার ডিলার নিয়োগের মাধ্যমে ওয়ার্ড পর্যায়ে ডিলার নিয়োগের যে খসড়া প্রস্তুত করা হয়েছে তা বিতরণ ব্যবস্থায় কখনও সুফল বয়ে আনবেনা। কারণ এতে করে অবকাঠামোগত ঘাটতি, পরিবহন ব্যবস্থার ঘাটতি ও আর্থিক ব্যাপারে নিরাপত্তাহীনতা দেখা দেয়ার সম্ভাবনা রয়েছে।
এ সংক্রান্ত প্রেক্ষাপট বিবেচনা করে এসাসিয়েশনের পক্ষ হতে ৮ দফা দাবি তুলে ধরে তার বাস্তবায়নের জন্য সরকারের নিকট অনুরোধ জানানো হয়।
সংবাদ সম্মেলনে এসোসিয়েশনের সধারণ সম্পাদক আব্দুল হাকিমসহ অন্যন্যা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হ...
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা কমিউনিটির নে...
পাবনা প্রতিনিধিঃ মাদকদ্রব্য বিক্রেতা ও সেবনকারীদের বিরু...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...
গাজীপুর প্রতিনিধি : সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত আন্তর্জাতিক স্ব...

মন্তব্য (০)