• সমগ্র বাংলা

বগুড়ায় মহাষষ্ঠীতে দূর্জয় ক্লাবের উদ্যোগে বস্ত্র বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজার মহাষষ্ঠীতে বগুড়ার শহরের চেলোপাড়ায় রবিবার বিকেলে প্রতিবছরের ন্যায় দূর্জয় ক্লাবের আয়োজনে ৩ শতাধিক মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।

পৌর পূজা উদযাপন পরিষদ ও দুর্জয় ক্লাবের সভাপতি পরিমল প্রসাদ রাজের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সকলের হাতে শারদ উপহার তুলে দেন বগুড়া পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বগুড়া উপ-পরিচালক মাসুম আলী বেগ (উপ-সচিব)।

এসময় তিনি বলেন, নিজে একা ভালো থাকার মাঝে কোন সুখ নেই। প্রকৃত সুখ তখনই মেলে যখন সবাইকে নিয়ে ভালো থাকা যায়। সমাজের সামর্থ্যবান মানুষেরা যদি একে অপরের পাশে দাঁড়ায় তাহলেই তো গড়ে উঠবে একটি সুখী সমৃদ্ধ দেশ। শারদ উৎসবে কেউ নতুন বস্ত্র পরবে আবার কেউ পরবে না তা আসলেই দুঃখজনক। প্রতিবছরের ন্যায় দূর্জয় ক্লাবের এই মানবিক উদ্যোগের জন্য তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান এবং সকলের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

গণমাধ্যম কর্মী ও যুব সংগঠক সঞ্জু রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: আসাদুজ্জামান, বগুড়া জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাবেক প্যানেল মেয়র ১ পরিমল চন্দ্র দাস এবং যমুনা টিভির বগুড়া ব্যুরো প্রধান মেহেরুল সুজন। এ সময় উপস্থিত ছিলেন দুর্জয় ক্লাবের সাধারণ সম্পাদক কমল আগরওয়ালা, বিশিষ্ট ব্যবসায়ী রাজু আহম্মেদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মন্তব্য (০)





image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

১

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

  • company_logo