ছবিঃ সিএনআই
গাইবান্ধা প্রতিনিধি : আবহমান বাংলার ইতিহাস ঐতিহ্য ও শতবর্ষের প্রাচীন সংস্কৃতির নৌকা বাইচ। নদীমাতৃক বাংলাদেশের গ্রামীণ লোক সংস্কৃতির সেই ঐতিহ্যকে ধরে রাখতে গাইবান্ধার ভেড়ামারা ব্রীজ সংলগ্ন ঘাঘট নদীতে শুরু হয়েছে দু‘দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।
আজ রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে খোলাহাটী যুবসমাজের আয়োজনে ঘাঘট নদীতে দু'দিনব্যাপী এ নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম হোসেন।
উদ্বোধনী শুরুতে বাংলার বাঘ ও মীরবাগ দুই প্রতিযোগিতার মাঝে প্রথম স্থান অধিকার করেন বাংলার বাঘ।এর মধ্যে দিয়ে ২২ টি প্রতিযোগির খেলা শুরু হয়।
ঐতিহ্যবাহী নৌকা বাইচ খেলা উপভোগ করার জন্য দূরদূরান্ত থেকে হাজারো নারী-পুরুষ ও শিশু কিশোরসহ সর্বস্তরের লোকজন নদীর দুই পাড়ে ভিড় করেছেন। এছাড়া নৌকা খেলাকে ঘিরে বসেছে হরেক রকমের অস্থায়ী দোকান।
এই নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসাবে ১০০ সিসি একটি মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার একটি ফ্রিজ, তৃতীয় পুরস্কার এাকটি ৩২” এলইডি টিভি।
দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
মানিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

মন্তব্য (০)