• সমগ্র বাংলা

মহাষষ্ঠীর মধ্য দিয়ে লালমনিরহাটে শারদীয় দুর্গোৎসব শুরু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: আজ রোববার শারদীয় দুর্গোৎসবের মহাষষ্ঠী। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে আজ। মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে মায়ের আমন্ত্রণ,অধিবাস এবং মঙ্গলঘট স্থাপন করা হয়েছে প্রতিটি পূজামন্ডপে। ঢাক-ঢোল,কাঁসাসহ বাদ্য যন্ত্রের সাথে উলুর ধ্বনীতে মুখরিত মন্ডপগুলো।
এবার দেবীদুর্গার আগমন হয়েছে গজে অর্থাৎ হাতির পিঠে চড়ে। আর দশমীতে ভক্তদের কাঁদিয়ে দেবী মর্ত্যলোক ছাড়বেন দোলা বা পালকিতে চড়ে। এবার লালমনিরহাটের ২টি পৌরসভাসহ ৫টি উপজেলায় ৪৬৭টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা।এ সময় জেলা সদরের কাচারীবাড়ি দূর্গামন্দিরে বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প, রক্তদান কর্মসূচি,শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও চন্ডীর শ্লোক আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুর্গোৎসব উৎসবমুখর করতে আর যে কোন ধরনের বিশৃঙ্খলা ও নাশকতা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর রয়েছে। মন্ডপ ও এর আশেপাশে আনসার,ভিডিপি,পুলিশ ও র‍্যাবের সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।

মন্তব্য (০)





image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

১

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

  • company_logo