• সমগ্র বাংলা

পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে গোপালপুরে বিক্ষোভ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : আইনি ভিত্তি সহ জুলাই সনদ বাস্তবায়ন। লেভেল প্লেইং ফিল্ড তৈরি এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালপুর উপজেলা শাখা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পৌর শহরের সুতী গোরস্থান কেন্দ্রিয় জামে মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে গোপালপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে  গোপালপুর বাজারে সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

উপজেলা জামায়াতের আমির মোঃ হাবিবুর রহমান তালুকদারের নেতৃত্বে প্রধান অতিথি হিসেবে সমাবেশের বক্তব্য পেশ করেন টাংগাইল -২ (গোপালপুর -ভুয়াপুর) জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হুমায়ুন কবির।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ ইদ্রিস হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন টাঙ্গাইল জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ডঃ মুহাম্মদ আতাউর রহমান,  উপস্থিত ছিলেন উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুল মান্নান, উপজেলা সাংগঠনিক সম্পাদক ওবায়দুল্লাহ প্রমুখ।  এসমাবেশে উপজেলা এবং ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
 

মন্তব্য (০)





image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

১

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

  • company_logo