• সমগ্র বাংলা

জামালপুর ফ্রিল্যান্সিং ভর্তি পরীক্ষায় আসন প্রতি প্রার্থী ১০ জন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুর যুব উন্নয়ন অধিদপ্তর শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে আবেদনকারী প্রার্থী ১০ জন। এ জেলায় ৭৫ টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৭৫৯ টি।

শুক্রবার (২৬ সেপ্টম্বর) সকাল ১০ টায় পৌর শহরের বেলটিয়া উচ্চবিদ্যালয়ে জেলার প্রশিক্ষিত যুবদের মাঝে ফ্রিল্যান্সিং এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দেশের ৪৮ টি জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের প্রশিক্ষনের মাধ্যমে ফ্রিল্যান্সিং এ দক্ষতা বৃদ্ধির জন্য এ আয়োজন করেন। এবার জামালপুর জেলায় চতুর্থ ব্যাচে ৭৫ জন প্রশিক্ষন গ্রহন করবেন।  

জামালপুর যুব উন্নয়ন অধিদপ্তর জানায়, এবার ফ্রিল্যান্সিং এ প্রশিক্ষণ নেওয়ার জন্য এ জেলার ৭৫৯ জন শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবরা আবেদন করেছেন। তাদের মধ্য থেকে পরীক্ষার মাধ্যমে ৭৫ জনকে নেওয়া হবে। 
জেলা প্রশাসকের কার্যালয়ের গোপনীয় শাখার সহকারী কমিশনার আবদুল্লাহ আল নাঈম, জেলা যুব উন্নয়নের উপ-পরিচালক মো.ফরিদুজ্জামান, সহকারী পরিচালক মো.সাইফুল ইসলামসহ যুব উন্নয়ন অধিদপ্তর ও ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড জামালপুর শাখার কর্মকর্তারা ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ভর্তি পরীক্ষা পরিদর্শন করেন। এ প্রশিক্ষন গ্রহন করে জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবরা উদ্যোক্তা হওয়ার আশা ব্যক্ত করেন।

 

মন্তব্য (০)





image

সাতকানিয়ার আলোচিত হত্যা মামলার প্রধান আসামি র‍্যাবের হাতে...

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ার আলোচ...

image

নীলফামারীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হ...

image

ক্যাম্পে রোহিঙ্গা নেতা সৈয়দ উল্লাহ সংবর্ধিত

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা কমিউনিটির নে...

image

চাটমোহরে একদিনে ১৪ জন মাদক কারবারী ও জুয়ারু গ্রেফতার

পাবনা প্রতিনিধিঃ মাদকদ্রব্য বিক্রেতা ও সেবনকারীদের বিরু...

image

ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু, এলাক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo