প্রতীকী ছবি
জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে হোসানুর রহমান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৩ টার দিকে সাধুরপাড়া ইউনিয়নের বিলের পাড় গ্রামে এই ঘটনা ঘটে।
শিশু হোসানুর রহমান বিলের পাড় গ্রামের শামীম মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে শিশু হোসানুর খেলতে খেলতে বাড়ির সামনে একটি পুকুরে পড়ে যায়। তাকে বাড়িতে না পেয়ে বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করতে থাকে।
পরে বাড়ির সামনের পুকুরে শিশু হোসানুর এর মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, এঘটনায় পরিবারের আপত্তি না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
মানিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

মন্তব্য (০)