• সমগ্র বাংলা

কালীগঞ্জে নিউ আধুনিক হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি:গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বেসরকারি ক্লিনিক কালীগঞ্জ নিউ আধুনিক হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পুরাতন ব্যাংক মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয় সরওয়ার লিমা।
 
অভিযানকালে মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স ১৯৮২ এর ১৩ ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা ভঙ্গের অভিযোগে উক্ত ক্লিনিকের বিরুদ্ধে ১টি মামলায় কালীগঞ্জ নিউ আধুনিক হাসপাতালের পরিচালক বন্যা আক্তারকে (৩২) ৩০ হাজার টাকা অর্থদРকরা হয়।
 
ভ্রাম্যমান আদালতের বিচারক জাকিয়া সরওয়ার লিমা জানান, হাসপাতালটির লাইসেন্স নবায়ন করা হয়নি, পাশাপাশি এটি অপরীক্ষিত এবং প্রয়োজনীয় জনবলও ছিলনা। স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমান আদালতের বিচারক।
 
অভিযানকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশীদ, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। 

মন্তব্য (০)





image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

১

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

  • company_logo