• সমগ্র বাংলা

কালীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে কালীগঞ্জ থানার উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে ওসি মো. আলাউদ্দিন ছাড়াও কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান, বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিওজেএ) কালীগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি রফিক সরকার, সাংবাদিক তৈয়বুর রহমান, ইমতিয়াজ আহমেদ, আবু সালেক বাবুসহ স্থানীয় বিভিন্ন সংগঠনের গণমাধ্যমকর্মী ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিূর্ণভাবে উদযাপনের জন্য গণমাধ্যমকর্মীরা সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ সময় ওসি মো. আলাউদ্দিন বলেন, “সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব হলো দুর্গাপূজা। তাই এ উৎসবকে ঘিরে মব সৃষ্টি করে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, বানোয়াট কিংবা আইন-শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করতে পারে এমন কোনো পোস্ট এড়িয়ে চলার পাশাপাশি যাচাই-বাছাইয়ের পর সংবাদ প্রকাশ করার অনুরোধ করেন।”

তিনি আরও বলেন, স্থানীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন তথ্য উপাত্ত জানা থাকলে অবিলম্বে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি অনুরোধ জানান।

মন্তব্য (০)





image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

১

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

  • company_logo