• সমগ্র বাংলা

‎টঙ্গীতে কেমিক্যাল গুদামে আগুন: দগ্ধ ফায়ার ফাইটার শামীমের মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রাজধানীর টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের ঘটনায় আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিসের চার কর্মী দগ্ধ হন। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় শামীম আহমেদ (৪০) নামের একজনের মৃত্যু হয়েছে। এই ফায়ার ফাইটারের শরীরের শতভাগ দগ্ধ হয়েছিল।

‎আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ৩টায় রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

‎এর আগে, সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুরের টঙ্গী বিসিক শিল্প নগরীর সাহারা মার্কেটে কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিসের চারজন দগ্ধ হন।

‎তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছিলেন চিকিৎসক। দুজনের শরীরের ১০০ শতাংশ এবং একজনের ৪২ শতাংশ দগ্ধ হয়েছে। এছাড়া, একজনের পাঁচ শতাংশ দগ্ধ হয়েছে।

‎পরে দগ্ধদের দেখতে এসে এক ব্রিফিংয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল সাংবাদিকদের জানান, দগ্ধ ফায়ার ফাইটারদের চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য তাদের দেশের বাইরে নিয়ে যাওয়া হবে বলেও জানান তিনি।

মন্তব্য (০)





image

রাণীনগরে সরকারের উপহারের নানান উপকরণ বিতরণ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে চেক বিতরণ, চিকিৎসা সামগ্রী ...

image

ফরিদপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, জরিমানা

ফরিদপুর প্রতিনিধি : অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য ...

image

দিনাজপুরে পৃথক স্থানে শিশুসহ ২ জনের প্রাণহানি

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে পৃথক স্থানে শিশুসহ ২ জনের প্র...

image

আমার কাছে মাদকসেবী বিক্রেতা সন্ত্রাসী চাঁদাবাজ দখলবাজদের ...

পাবনা প্রতিনিধি : মাদক বিক্রি, সেবন এবং এদের পক্ষে স্থানীয়ভা...

image

চকবাজারে পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুণ্ঠিত পিস্তল উদ্ধার ...

ফরিদপুর প্রতিনিধি : রাজধানীর চকবাজার মডেল থানা এলাকা থেকে পর...

  • company_logo