• সমগ্র বাংলা

দিনাজপুরে জাপার জেলা কমিটি পুনর্গঠন রুবেল আহবায়ক সদস্য সচিব জুলফিকার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি : জাতীয় পার্টির দিনাজপুর জেলা শাখার ১০২ সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে আহমেদ শফি রুবেলকে আহবায়ক এবং এ্যাডভোকেট জুলফিার হোসেনকে সদস্য সচিব মনোনিত করা হয়েছে।

গতকাল রবিবার ঢাকাস্হ কেন্দ্রীয় কার্যালয়ে ওই কমিটি অনুমোদন দিয়েছেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

জানা গেছে, মাস কয়েক আগে জেলা কমিটি থেকে সভাপতির পদ থেকে পদত্যাগ করেছিলন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন। এতে কিছুটা হলেও ঝিমিয়ে পড়েছিল পার্টির সাংগঠনিক কার্যক্রম।  পার্টিকে এক প্রকার একাই সামাল দিচ্ছিলেন জেলা কমিটির সাধারন সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আহমেদ শফি রুবেল।

পদের শুন্যতা পুরন এবং পার্টির সাংগঠনিক কার্যক্রম জোরদার গতিশীলতা আনতে গতকাল রবিবার কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারম্যান জিএম কাদেরের কাছে প্রস্তাবিত কমিটি সুপারিশসহ উপস্হাপন করেন পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর। ১০২ বিশিষ্ট জেলা কমিটি অনুমোদন দিয়েছেন পার্টির চেয়ারম্যান

জননেতা জি এম কাদের। নতুন কমিটি পেয়ে খুশী তৃনমূলের নেতাকর্মীরা।

মন্তব্য (০)





image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

১

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

  • company_logo