• সমগ্র বাংলা

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত পরিবারবর্গের মাঝে বিআরটিএ ট্রাষ্টি বোর্ডের চেক বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর জেলায় সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত পরিবারবর্গের অনুকূলে বিআরটিএ ট্রাষ্টি বোর্ড কর্তৃক মঞ্জুরীকৃত চেক বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ এর আয়োজনে এই চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।

এসময় তিনি বলেন, সারা দেশে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত পরিবারবর্গের অনুকূলে দুঃস্থদের মধ্যে টাকা বিতরণ করা হচ্ছে ২০২২ সাল থেকে। অসহায় মানুষের জন্য এই ট্রাষ্টি গঠন করা হয়েছে। আমাদের এখন ৩ শত ৭ কোটি টাকা ব্যাংকে রয়েছে এই খাতে। সড়কে প্রান ঝড়ে গেলে তার জন্য ৫ লাখ টাকা, আহত হলে ৩ লাখ টাকা দেয়া হয়। আমরা রাস্তায় শৃঙ্খলা রক্ষার্থে বদ্ধ পরিকর। তিনি বলেন, অসহায় মানুষের মাঝে এর আগে ফরিদপুরে ২ কোটি টাকা দেয়া হয়। রবিবার দুর্ঘটনায় আহত ও নিহত পরিবারবর্গের মাঝে আরো ২৫ লাখ টাকা দেয়া হলো।

 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিআরটিএ এর পরিচালক ইঞ্জিনিয়ার শফিকুজ্জামান ভুঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু বিশ্বাস, ফরিদপুর বিআরটিএ এর সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ নাসির উদ্দিন, মোটরযান পরিদর্শক মোঃ জাফর হাসান, জেলা ট্রাক মালিক সমিতির শাহিন চৌধুরী সহ সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত পরিবারবর্গ। 

 

পরে তিনি সড়ক দুর্ঘটনায় নিহত ৫টি পরিবারবর্গের মাঝে ৫ লাখ টাকা করে মোট ২৫ লাখ টাকার চেক তুলে দেন তিনি। 

 

মন্তব্য (০)





image

পাবনায় ডিবির অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ৭

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)...

image

বর্তমান যুগে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার কোনো বিকল্প নেই: ড....

বগুড়া প্রতিনিধি : 'কারিগরি দক্ষতা অর্জন করি, আত্মবি...

image

ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলার মশাউজান এলাক...

image

বগুড়ায় মারপিটে আহত জামায়াত নেতার মৃত্যু: স্ত্রীসহ বিএনপি ...

বগুড়া প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়ায় জমি জমা নিয়ে বিরোধে মার...

image

রাণীনগরে সরকারের উপহারের নানান উপকরণ বিতরণ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে চেক বিতরণ, চিকিৎসা সামগ্রী ...

  • company_logo