• সমগ্র বাংলা

সোনারগাঁয়ে বোনের সাথে সাঁতার শিখতে গিয়ে স্কুল ছাত্রীর পানিতে ডুবে মৃত্যু

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌর এলাকার দৈলেরবাগ এলাকায় বোনের সাথে সাঁতার শিখতে গিয়ে ইসরাত জাহান রুবাইয়া নামের এক স্কুল ছাত্রী নিহত হয়েছে।

শনিবার বিকেল তিনটার দিকে বাড়ির পাশ্ববর্তী বিলে এ ঘটনা ঘটে। সে সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী। স্থানীয়রা নিহতের লাশ উদ্ধার করেছেন।

জানা যায়, সোনারগাঁ পৌরসভার দৈলেরবাগ গ্রামের আক্তার হোসেনের মেয়ে ও স্কুল ছাত্রী ইসরাত জাহান রুবাইয়া তার বড় বোন ইভা আক্তারের সঙ্গে বাড়ির পাশ্ববর্তী বিলের পানিতে সাঁতার শিখতে যায়। সাঁতার শেখার এক পর্যায়ে ওই ছাত্রী পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা অনেক খোজাখুজির পর পৌনে চারটার দিকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়।

নিহত স্কুল ছাত্রী ইসরাত জাহান রুবাইয়ার বোন ইভা আক্তার বলেন, তার বোন সেনাবাহিনীতে যোগদান করার স্বপ্ন ছিল। স্বপ্ন পূরনের জন্য সব দিকে অভিজ্ঞ হতে হয়। তাই সে সাঁতার শেখার জন্য চেষ্টা করছিল। সে সাঁতার শিখতে গিয়ে পানিতে তলিয়ে যায়।

সোনারগাঁ থানার পরিদর্শক(তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন,পানিতে ডুবে শিক্ষার্থী নিহতের ঘটনা শুনেছি। বিষয়টি খুবই মর্মান্তিক।এ বিষয়ে কারো কোন অভিযোগ নেই।

মন্তব্য (০)





image

পাবনায় ডিবির অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ৭

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)...

image

বর্তমান যুগে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার কোনো বিকল্প নেই: ড....

বগুড়া প্রতিনিধি : 'কারিগরি দক্ষতা অর্জন করি, আত্মবি...

image

ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলার মশাউজান এলাক...

image

বগুড়ায় মারপিটে আহত জামায়াত নেতার মৃত্যু: স্ত্রীসহ বিএনপি ...

বগুড়া প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়ায় জমি জমা নিয়ে বিরোধে মার...

image

রাণীনগরে সরকারের উপহারের নানান উপকরণ বিতরণ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে চেক বিতরণ, চিকিৎসা সামগ্রী ...

  • company_logo