• সমগ্র বাংলা

মা‌নিকগ‌ঞ্জে সেতুর মুখ বন্ধ ক‌রে মা‌টি ভরাটের প্রতিবা‌দে বি‌ক্ষোভ ও মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ ব্যক্তিগত অবকাঠামো নির্মাণের জন্য মা‌নিকগ‌ঞ্জের সাটু‌রিয়া উপজেলার হরগজ এলাকায় সড়কের একটি সেতুর মুখ মাটি দিয়ে ভরাট করা হয়েছে। এর ফলে জলাবদ্ধতার সৃষ্টি হবে এমন আশঙ্কা প্রকাশ করে ক্ষুব্ধ হয়ে উঠেছে এলাকাবাসী। 

দ্রুত মাটি অপসারণ করে সেতুর মুখ খুলে দেওয়ার দাবি জানিয়ে বি‌ক্ষোভ ও মানববন্ধন ক‌রে‌ছে এলাকাবাসী।

শ‌নিবার (২০ সে‌প্টেম্বর) সকা‌লে সেতুর মুখ মাটি দিয়ে ভরাট করা প্রতিবা‌দে হরগজ বা‌জা‌রে ভূক্ত‌ভোগী কৃষক ও জনগ‌নের ব‌্যানা‌রে এ বি‌ক্ষোভ ও মানববন্ধন অনু‌ষ্ঠিত হয়। 

মানববন্ধ‌নে বক্তব‌্য রা‌খেন, ব‌্যবসায়ী কাজী মো: শহীদুল্লাহ, কৃষক দে‌লোয়ার হো‌সেন, সাইদুর রহমান, বেলাল আহ‌ম্মেদ।

ভুক্তভোগীদের অভিযোগ, হরগজ মোড় থেকে বাজার সড়কের বালুর চর এলাকায় অবস্থিত সেতুর উত্তরপাশে দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের পথ খোলা ছিল। কিন্তু হঠাৎ করে রাতের আঁধারে ওই নিষ্কাশন পথটি মাটি দিয়ে ভরাট করে দেওয়া হয়। জমির পানি নিষ্কাশনের জন্য সেতুটি নির্মাণ করা হয়েছিল। সেতুর মুখ আটকে মাটি ভরাট করায় পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। এতে বর্ষা মৌসুমে প্রায় শত একর কৃষিজমিসহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হবে। ফলে জমি চাষাবাদ নিয়ে দুশ্চিন্তায় আছে এলাকাবাসী।

সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন বলেন, এ বিষয়ে কোন লিখিত অভিযোগ আমি হাতে পাইনি। আমি সংশ্লিষ্ট বিষয়ে তদন্ত করে দেখবো। অভিযোগের সত্যতা পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

পাবনায় ডিবির অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ৭

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)...

image

বর্তমান যুগে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার কোনো বিকল্প নেই: ড....

বগুড়া প্রতিনিধি : 'কারিগরি দক্ষতা অর্জন করি, আত্মবি...

image

ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলার মশাউজান এলাক...

image

বগুড়ায় মারপিটে আহত জামায়াত নেতার মৃত্যু: স্ত্রীসহ বিএনপি ...

বগুড়া প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়ায় জমি জমা নিয়ে বিরোধে মার...

image

রাণীনগরে সরকারের উপহারের নানান উপকরণ বিতরণ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে চেক বিতরণ, চিকিৎসা সামগ্রী ...

  • company_logo