• সমগ্র বাংলা

ফরিদপুরের সদরপুরে সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। নিজের পাঁচ বছর বয়সী ছেলেকে গলা কেটে হত্যা করে এক মা নিজেও আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পূর্বকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন পূর্বকান্দি গ্রামের রমজান শেখের স্ত্রী সুমাইয়া বেগম (২৩) এবং তাদের ছেলে হুজাইফা (৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুমাইয়া বেগম প্রথমে তার শিশু সন্তান হুজাইফাকে গলা কেটে হত্যা করেন। এরপর তিনি নিজের গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। আশেপাশের লোকজন বিষয়টি জানতে পেরে তাকে উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। কিন্তু পথেই তার মৃত্যু হয়।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের খাটে শিশু হুজাইফার গলাকাটা মরদেহ উদ্ধার করে। গৃহবধূ সুমাইয়া বেগম আত্মহত্যা করেছেন। তবে প্রাথমিকভাবে এই ঘটনার পেছনের কোনো কারণ জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

মন্তব্য (০)





image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

১

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

  • company_logo