• সমগ্র বাংলা

কালীগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ৭৭ হাজার টাকা জরিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কালীগঞ্জ বাজার বাসস্ট্যান্ড এলাকায় প্রায় ৩০টির মতো অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.টি.এম কামরুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় কালীগঞ্জ বাজারের কুমিল্লা মিষ্টান্ন ভাণ্ডারের স্বত্বাধিকারী সঞ্জয় ঘোষকে (৪০) ৫০ হাজার টাকা এবং স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৮ ধারার অপরাধে ১০৯ ধারায় কালীগঞ্জ পৌর এলাকার পৌর এলাকার মুনশুরপুর গ্রামের বাসিন্দা বাবুল মিয়াকে (৫০) এক হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

একই দিন সকালে পৃথক অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় কালীগঞ্জ বাজারের তিথি বেকারির পরিচালক মো. মিলন মিয়াকে (৪২) ২৫ হাজার টাকা এবং আদর্শ মিষ্টান্ন ভাণ্ডারের স্বত্বাধিকারী দিলীপ চন্দ্রকে (৬৮) এক হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও ও এসিল্যান্ডের নেতৃত্বে পরিচালিত পৃথক চারটি অভিযানে মোট চারটি মামলায় ৭৭ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

দণ্ডাদেশ কার্যকালে উপস্থিত ছিলেন—কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আশরাফুল ইসলাম, কালীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মন্নুর আহমেদ, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, মো. আলামিন ভূঁইয়া, থানা পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম কামরুল ইসলাম বলেন, "এটা নিয়মিত কাজের অংশ হিসেবে কালীগঞ্জ বাজার বাসস্ট্যান্ড এলাকায় প্রায় ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কয়েকজনকে জরিমানার আওতায় আনা হয়েছে। কালীগঞ্জের যেখানেই অবৈধ স্থাপনা খুঁজে পাওয়া যাবে সেখানে অভিযান পরিচালনা করবে উপজেলা প্রশাসন। তবে যারা স্বেচ্ছায় নিজ নিজ অবৈধ স্থাপনা সরিয়ে নেবেন, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। পাশাপাশি উচ্ছেদ হওয়া স্থাপনাগুলোর বিষয়ে বিচার-বিবেচনা করে আইনগতভাবে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।"

মন্তব্য (০)





image

চাটমোহরে মাদক ব্যবসায়ীদের মদদের অভিযোগ বিএনপি নেতার বিরুদ...

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম ...

image

ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-প...

বেনাপোল প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের তামিলনাড়...

image

পাবনায় ডিবির অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ৭

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)...

image

বর্তমান যুগে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার কোনো বিকল্প নেই: ড....

বগুড়া প্রতিনিধি : 'কারিগরি দক্ষতা অর্জন করি, আত্মবি...

image

ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলার মশাউজান এলাক...

  • company_logo