• সমগ্র বাংলা

সাতকানিয়ায় সন্ত্রাসী তাণ্ডব: রক্তাক্ত যুবক ওয়ান শুটার গান উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় প্রতিপক্ষের হামলায় এক যুবক গুরুতর আহত হয়েছেন। এ সময় স্থানীয়দের সহযোগিতায় হামলাকারীদের কাছ থেকে একটি একনলা ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়নের পশ্চিম গাটিয়াডাঙ্গা (আলিচান পাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে এওচিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বইক্কে বর দোকানের উত্তর পাশের নতুন ব্রিজের উপর মৃত নুরুল আহম্মেদ ছেলে প্রবাসী মোঃ বক্কর (৩০)-এর ওপর হামলা চালায় প্রতিপক্ষের একদল যুবক। 

হামলায় নেতৃত্ব দেন একই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মৃত আইয়ুব আলীর ছেলে ডালিম (৪০) ও তার ভাই সেলিম (৩৫)। তাদের সঙ্গে আরও কয়েকজন যুবক যুক্ত ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

আহত অবস্থায় স্থানীয়রা বক্করকে প্রথমে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় ডালিমের কাছ থেকে একটি একনলা ওয়ান শুটার গান কাড়িয়া নেওয়া হয়। পরে খবর পেয়ে সাতকানিয়া থানা পুলিশ এবং সেনাবাহিনী  ঘটনাস্থল থেকে অস্ত্রটি জব্দ করে থানায় নিয়ে যায়।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “ওয়ান শুটার গানটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

মন্তব্য (০)





image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

১

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

  • company_logo