• সমগ্র বাংলা

পাবনায় কারিগরি ছাত্র আন্দোলনের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ এর আয়োজনে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্র-ছাত্রীরা পাবনায় বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ কর্মসূচী পালন করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচি অংশ হিসেবে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্র-ছাত্রীরা বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিক্ষোভ মিছিল বের করে সিংগা বাইপাস হয়ে কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে মহাসড়ক অবরোধ করে অবস্থান নেয়।

এ সময় বক্তব্য দেন, কেন্দ্রীয় প্রতিনিধি হেলাল আহমেদ (শুভ) ও সুমাইয়া খাতুন, কেন্দ্রীয় কমিটির সদস্য ইমাম উদ্দিন সাদ, ইয়াছিন আরাফাত নিরব, হেলাল আহমেদ। কিছু সময় মহাসড়ক অবরোধ করার পর তারা ফিরে যায়।

ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি, প্রকৌশল সেক্টরে পেশাগত সমস্যা নিরসনের লক্ষ্যে গঠিত অসম কমিটি প্রত্যাখ্যান এবং ডিগ্রি প্রকৌশলীদের অযৌক্তিক তিন দফা দাবি রাষ্ট্রপক্ষ কর্তৃক প্রত্যাখ্যানের দাবিতে এ বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।

মন্তব্য (০)





image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

১

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

  • company_logo