ছবিঃ সিএনআই
বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চয়ন (২২) নামে এক যুবক নিহত ও অপর এক যুবক গুরুতর আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে বেনাপোল পৌর গেট সংলগ্ন বাস টার্মিনালের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত চয়ন বেনাপোল ভবেরবেড় গ্রামের নুর মোহাম্মদের ছেলে। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
আহত হয়েছেন কাগজপুকুর গ্রামের শাহিনের ছেলে। তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকনুজ্জামান রোকন জানান, চয়ন মোটরসাইকেল যোগে বেনাপোল থেকে যশোরের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং সঙ্গে থাকা শাহিন নামে এক যুবক গুরুতর আহত হন।
জামালপুর প্রতিনিধি : সংবাদ প্রকাশের জেরে জামালপুরে কর্ম...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম ...
বেনাপোল প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের তামিলনাড়...
পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)...
বগুড়া প্রতিনিধি : 'কারিগরি দক্ষতা অর্জন করি, আত্মবি...

মন্তব্য (০)