• সমগ্র বাংলা

জামালপুরে ট্রাকচালককে পিটিয়ে হত্যার ঘটনায় বিচারের দাবি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : গরু চুরির অপবাদে জামালপুরে ট্রাকচালক রিপন মিয়া (৪০) হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের পলাশী বাজার এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন নিহতের ভাই ফরিদ মিয়া, তপন মিয়া, শাহীন, ফুপু মঞ্জুয়ারা প্রমুখ।

এ সময় বক্তারা জানান, উপজেলার রেহাই পলাশতলা এলাকার মৃত কছর আলীর ছেলে প্রবাসী মওলানা (৩৫) সৌদি আরবে থাকাকালীন চার বছর আগে তার স্ত্রীর সঙ্গে ট্রাকচালক রিপন মিয়ার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে রিপন মিয়া ঢাকায় চলে যায় এবং তিন বছর পর মওলানা সৌদি আরব থেকে ফিরে আসেন।

গত ছয় মাস আগে রিপন মিয়া আবার নিজ এলাকায় ফিরে আসে। এরপর তাদের প্রেমের বিষয় নিয়ে প্রবাসী মওলানা ও রিপন মিয়ার মধ্যে একাধিকবার কথা কাটাকাটি হয় এবং তাকে হত্যার হুমকি দেওয়া হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে ট্রাকচালক রিপন মিয়া গত ৬ সেপ্টেম্বর রাতে বাড়ি ফেরার পথে মওলানা ও তার তিন ভাই—বুরহান, রাজু, দিলুসহ তাদের লোকজন পরিকল্পিতভাবে রিপন মিয়াকে জোরপূর্বক ধরে নিয়ে বুরহানের বাড়ির গাছের সঙ্গে বেঁধে ফেলে এবং গরু চুরির অপবাদ দিয়ে তাকে বাঁশ ও লাঠি দিয়ে বেধড়ক পেটায়।

এ সময় রিপন মিয়ার চিৎকারে তার বাবা মোজাম্মেল হক (৬০) ও ভাই ফরিদ মিয়া, তপন মিয়া সহ পরিবার ও স্বজনরা তাকে উদ্ধারের জন্য গেলে তাদের তাড়িয়ে দেওয়া হয়। পরে তারা মেলান্দহ থানায় গিয়ে পুলিশের সহায়তা চাইলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে রিপন মিয়ার মরদেহ উদ্ধার করে।

মানববন্ধনে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান বক্তারা। এ সময় নিহত রিপনের পরিবার, আত্মীয়-স্বজন ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

জামালপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি, নিরাপত্তা চ...

জামালপুর প্রতিনিধি : সংবাদ প্রকাশের জেরে জামালপুরে কর্ম...

image

চাটমোহরে মাদক ব্যবসায়ীদের মদদের অভিযোগ বিএনপি নেতার বিরুদ...

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম ...

image

ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-প...

বেনাপোল প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের তামিলনাড়...

image

পাবনায় ডিবির অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ৭

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)...

image

বর্তমান যুগে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার কোনো বিকল্প নেই: ড....

বগুড়া প্রতিনিধি : 'কারিগরি দক্ষতা অর্জন করি, আত্মবি...

  • company_logo