• সমগ্র বাংলা

সোনারগাঁয়ে মহাসড়কের যানজট নিরসনে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন । 

বুধবার(১০ সেপ্টেম্বর)  সকাল থেকে বিকেলে পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।  

এ সময় সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার ভূমি (কাঁচপুর অঞ্চল)ফাইরুজ তাসনীম, কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী, কাঁচপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী মো. শাহআলম এবং সোনারগাঁ থানার পুলিশ সদস্যরা ।

উচ্ছেদ অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান জানান, “মহাসড়ককে যানজটমুক্ত রাখতে এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে,উচ্ছেদ অভিযানে কমপক্ষে এক হাজারটি অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। 

তিনি আরো বলেন, মহাসড়কে অবৈধ স্থাপনার কারণে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছিল বলে স্থানীয়রা অভিযোগ করে আসছিলেন তারই পরিপ্রেক্ষিতে আজ এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে,  তবে এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মন্তব্য (০)





image

জামালপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি, নিরাপত্তা চ...

জামালপুর প্রতিনিধি : সংবাদ প্রকাশের জেরে জামালপুরে কর্ম...

image

চাটমোহরে মাদক ব্যবসায়ীদের মদদের অভিযোগ বিএনপি নেতার বিরুদ...

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম ...

image

ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-প...

বেনাপোল প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের তামিলনাড়...

image

পাবনায় ডিবির অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ৭

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)...

image

বর্তমান যুগে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার কোনো বিকল্প নেই: ড....

বগুড়া প্রতিনিধি : 'কারিগরি দক্ষতা অর্জন করি, আত্মবি...

  • company_logo