• সমগ্র বাংলা

খুলনায় পুলিশের লুণ্ঠিত গোলাবারুদ উদ্ধার, ২ আসামী গ্রেফতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

খুলনা প্রতিনিধিঃ খুলনায় পুলিশের লুণ্ঠিত গোলাবারুদ উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় দু’জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

কেএমপি সদর দপ্তরের গণমাধ্যম সেল জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৯ সেপ্টেম্বর রাত ১১টা ৪০ মিনিটে সোনাডাঙ্গা মডেল থানাধীন শের-এ বাংলা রোডের গল্লামারী সংলগ্ন লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের পাশে অভিযান চালায় ডিবির একটি চৌকস টিম। অভিযানে খুলনার সদর থানা এলাকার নিরালা দিঘিরপাড়ের হাসানুর রহমান রাহুল (২২) এবং লবণচরা থানার বাগমারা স্কুল গলি রোডের শাহরিয়ার রহমান সম্রাট (২৫)-কে গ্রেফতার করা হয়।

তাদের হেফাজত থেকে ৭.৬২ চায়নিজ রাইফেলের ৪১ রাউন্ড গুলি ও চারটি চার্জার উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সোনাডাঙ্গা মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের সময় খুলনা বেতার কেন্দ্র থেকে খুলনা মেট্রোপলিটন পুলিশের ব্যবহৃত এই গুলি তারা লুণ্ঠন করে নিজেদের হেফাজতে রাখে। পরবর্তীতে তা বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে সংরক্ষণ করেছিল।

কেএমপি জানিয়েছে, গ্রেফতারকৃতদের নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ চলছে। তাদের হেফাজতে আরও গোলাবারুদ আছে কি না এবং পুলিশের অস্ত্র-গোলাবারুদ লুণ্ঠনের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য (০)





image

জামালপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি, নিরাপত্তা চ...

জামালপুর প্রতিনিধি : সংবাদ প্রকাশের জেরে জামালপুরে কর্ম...

image

চাটমোহরে মাদক ব্যবসায়ীদের মদদের অভিযোগ বিএনপি নেতার বিরুদ...

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম ...

image

ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-প...

বেনাপোল প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের তামিলনাড়...

image

পাবনায় ডিবির অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ৭

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)...

image

বর্তমান যুগে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার কোনো বিকল্প নেই: ড....

বগুড়া প্রতিনিধি : 'কারিগরি দক্ষতা অর্জন করি, আত্মবি...

  • company_logo