• সমগ্র বাংলা

অবৈধ ভাবে ভারতে প্রবেশের সময় ৫ নারী-পুরুষকে আটক করেছে বিজিবি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : পাসপোর্ট ভিসা ছাড়া অবৈধ ভাবে ভারতে প্রবেশের সময় যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত থেকে ৫ নারী-পুরুষকে আটক করেছে বিজিবি সদস্যরা। মঙ্গলবার রাত ৯ টার দিকে সীমান্তের ১৭/৭ এস এর ২২ আর পিলার এর নিকট হতে তাদেরকে আটক করা হয়।
বিজিবি জানায়, শার্শা উপজেলার কায়বা সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশী নাগরিকরা বাংলাদেশ হতে ভারতে প্রবেশ করতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে বিজিবি’র একটি টহল দল সীমান্ত পিলার ১৭/৭ এস এর ২২ আর পিলার হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশের সময় ২ জন পুরুষ এবং ৩ জন নারীকে আটক করে।
আটককৃত ব্যক্তিদের বাড়ি, যশোর, বাগেরহাট, মুন্সীগঞ্জ, ঢাকা এবং সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায়। আটককৃতদের শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি।
খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, সাম্প্রতিক কালে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি সীমান্তে কঠোর নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করেছে।

মন্তব্য (০)





image

জামালপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি, নিরাপত্তা চ...

জামালপুর প্রতিনিধি : সংবাদ প্রকাশের জেরে জামালপুরে কর্ম...

image

চাটমোহরে মাদক ব্যবসায়ীদের মদদের অভিযোগ বিএনপি নেতার বিরুদ...

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম ...

image

ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-প...

বেনাপোল প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের তামিলনাড়...

image

পাবনায় ডিবির অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ৭

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)...

image

বর্তমান যুগে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার কোনো বিকল্প নেই: ড....

বগুড়া প্রতিনিধি : 'কারিগরি দক্ষতা অর্জন করি, আত্মবি...

  • company_logo