• সমগ্র বাংলা

‎গলাচিপায় জরাজীর্ণ ঘরে অসহায় পরিবারের মানবেতর জীবনযাপন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের পূর্ব গোলখালী গ্রামের ৪ নম্বর ওয়ার্ডেতানজিলা (২৫) এর পরিবার মানবেতর জীবনযাপন করছে। অন্যের জমিতে আশ্রিত থেকে চলছে তাদের বসবাস।

‎জানা যায়, গোলখালী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের মাসুদ তালুকদারের স্ত্রী মোসা. তানজিলা। তার পরিবারের সদস্য সংখ্যা ৪ জন। মোসা. তানজিলা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার স্বামী। আর সেই স্বামী অসুস্থ থাকায় তার চিকিৎসা করাতে গিয়ে অসহায় হয়ে পড়েছে পরিবারটি। স্বামী পুরোপুরি সুস্থ না হয়ে ওঠায় এখন নিজেকেই পরিশ্রম করে সংসার চালাতে হিমশিম খাচ্ছে মোসা. তানজিলা। তারা থাকেন অন্যের জমিতে জরার্জর্ণ একটি ঘরে। অভাবের সংসারে এখন দিশেহারা মোসা. তানজিলা। জায়গা কিনে নতুন ঘর তুলবেন সেই সামর্থ্য নেই পরিবারটির। এ বিষয়ে তানজিলা জানান, আমার জন্মের পরেই দরিদ্র পরিবারে হাতাশা লেগে রয়েছে। বাবা ছোট বেলায়ই মারা যান। মা অনেক কষ্ট করে বিবাহ দিয়েছিল। স্বামীও দীর্ঘদিন অসুস্থ থাকায় বর্তমানে আমরা অসহায় দিন যাপন করছি। আমাকে ধরতে হয় সংসারের হাল। থাকি একটি জরাজীর্ণ ঘরে। আমরা অনেক আগে থেকে স্বপ্ন দেখছি কবে নিজেদের একটু জায়গা এবং নতুন ঘর হবে। আমার নেই কোন জায়গা জমি, নেই কোন ঘর। তিনি আরও বলেন, সরাকারিভাবে আমি একটি ঘর পেলে বাকি জীবনটা সুখে কাটাতে পারতাম। ভাংগা ঘরে আর থাকতে হবে না। এ বিষয়ে গোলখালী ইউনিয়নের মেম্বর মো. বাবুল ফকির বলেন, আসলেই তানজিলা অসহায় ও মানবেতর জীবন যাপন করছেন। সরকারীভাবে তারা একটি ঘর পেলে পরিবারটির অনেক উপকার হত। গোলখালী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও পরিসংখ্যান অফিসার মো. মাসুদ রানা বলেন, অসহায় পরিবার হলে বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হবে।

মন্তব্য (০)





image

জামালপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি, নিরাপত্তা চ...

জামালপুর প্রতিনিধি : সংবাদ প্রকাশের জেরে জামালপুরে কর্ম...

image

চাটমোহরে মাদক ব্যবসায়ীদের মদদের অভিযোগ বিএনপি নেতার বিরুদ...

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম ...

image

ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-প...

বেনাপোল প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের তামিলনাড়...

image

পাবনায় ডিবির অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ৭

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)...

image

বর্তমান যুগে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার কোনো বিকল্প নেই: ড....

বগুড়া প্রতিনিধি : 'কারিগরি দক্ষতা অর্জন করি, আত্মবি...

  • company_logo