• সমগ্র বাংলা

শ্রীপুরে নারীদের উত্যক্ত বাধা দেওয়ায় পল্লী চিকিৎসক খুন, আটমাস পর প্রধান আসামি গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে মাদক সেবন করে নারীদেরকে উত্ত্যাক্ত করে কিশোর গ্যাং এর সদস্যরা, তাদের  বাধা দেওয়ায় ওষুধ ব্যবসায়ীকে ইটের আঘাতে পিটিয়ে হত্যাকাণ্ডের ঘটনার প্রধান আসামী কিশোর গ্যাং লিডার মো. রুবেলকে (২৭) গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত রুবেলের বিরুদ্ধে অস্ত্রসহ বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা রয়েছে।

 

গতকাল সোমবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড এলাকার  মসজিদ মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ। আজকে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহম্মদ আব্দুল বারিক।

 

গ্রেপ্তারকৃত মো. রুবেল (২৭) শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের মো. আলী আকবরের ছেলে।

 

নিহত মো. হাসিবুল ইসলাম বাদশা (৪০) শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের মো. আব্দুল হাই এর ছেলে। তিনি মসজিদ মোড় এলাকায় মা মনি নামক একটি ফামের্সী পরিচালনা করতেন।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, চলতি বছরের পহেলা জানুয়ারি মাওনা চৌরাস্তা মসজিদ মোড় এলাকায় ওষুধ ব্যবসায়ী হাসিবুলকে পিটিয়ে হত্যা করে কিশোর গ্যাং এর সদস্যরা । ঘটনার পর থেকে চিহ্নিত সন্ত্রাসী রুবেল আত্নগোপনে ছিলো। গতকাল সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে  পুলিশ একাধিক সদস্য নিয়ে একটি বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে  বাসার একটি সুরুঙ্গ পথে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত রুবেলের বিরুদ্ধে অস্ত্র, হত্যা ও দ্রুত বিচার আইনে একাধিক মামলা রয়েছে। এ মামলায় রুবেলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামীর রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে।

মন্তব্য (০)





image

জামালপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি, নিরাপত্তা চ...

জামালপুর প্রতিনিধি : সংবাদ প্রকাশের জেরে জামালপুরে কর্ম...

image

চাটমোহরে মাদক ব্যবসায়ীদের মদদের অভিযোগ বিএনপি নেতার বিরুদ...

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম ...

image

ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-প...

বেনাপোল প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের তামিলনাড়...

image

পাবনায় ডিবির অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ৭

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)...

image

বর্তমান যুগে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার কোনো বিকল্প নেই: ড....

বগুড়া প্রতিনিধি : 'কারিগরি দক্ষতা অর্জন করি, আত্মবি...

  • company_logo