• সমগ্র বাংলা

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে ঢাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন: ফরিদপুরে মহাসড়ক অবরোধ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে স্থানীয় জনসাধারণের অনির্দিষ্টকালের জন্য ডাকা সড়ক অবরোধের কারণে ঢাকা থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মঙ্গলবার সকাল  ৯টা থেকে এই অবরোধ শুরু হয়।

ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে বাদ দিয়ে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে এই বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। বিক্ষোভকারীরা ভাঙ্গা-বরিশাল মহাসড়কের পুকুরিয়া, সোয়াদি ও মনসুরাবাদসহ বিভিন্ন স্থানে গাছ, বাঁশ ও ইট ফেলে অবরোধ সৃষ্টি করেছে। এতে  যানবাহন আটকা পড়েছে এবং যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছেন।

আন্দোলনকারীদের দাবি, ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়নকে আলাদা করার পরিবর্তে ভাঙ্গা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-৫ আসনটি পুনরায় চালু করতে হবে। তারা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই অবরোধ চলবে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান  জানান, বিক্ষোভের কারণে ঢাকা-মাওয়া-ভাঙ্গা-খুলনা মহাসড়কসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

মন্তব্য (০)





image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

১

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

  • company_logo