• সমগ্র বাংলা

পাবনায় স্ত্রী-সন্তানসহ ভোটার হলেন কৃষিবিদ হাসান জাফির তুহিন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুরা ও ফরিদপুর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন এখন আনুষ্ঠানিকভাবে চাটমোহরের বাসিন্দা।

জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, তিনি বর্তমানে চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথড় পশ্চিমপাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা হিসেবে নিবন্ধিত হয়েছেন। একই ঠিকানায় তার স্ত্রী নিলুফার সুলতানা এবং পুত্র মো. ইফতিসাম জাফির ইফতিও ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। এর ফলে, কৃষিবিদ হাসান জাফির তুহিন ও তার পরিবারের সদস্যরা আগামীতে যে কোনো নির্বাচনে বোঁথড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করতে পারবেন।

স্থানীয় রাজনৈতিক মহলে এ ঘটনাকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে তুহিনের চাটমোহরের ভোটার হওয়া নির্বাচনী মাঠে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে ধারণা করছেন অনেকে।

মন্তব্য (০)





image

জামালপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি, নিরাপত্তা চ...

জামালপুর প্রতিনিধি : সংবাদ প্রকাশের জেরে জামালপুরে কর্ম...

image

চাটমোহরে মাদক ব্যবসায়ীদের মদদের অভিযোগ বিএনপি নেতার বিরুদ...

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম ...

image

ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-প...

বেনাপোল প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের তামিলনাড়...

image

পাবনায় ডিবির অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ৭

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)...

image

বর্তমান যুগে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার কোনো বিকল্প নেই: ড....

বগুড়া প্রতিনিধি : 'কারিগরি দক্ষতা অর্জন করি, আত্মবি...

  • company_logo