• সমগ্র বাংলা

চাটমোহরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনা-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী এবং কেন্দ্রীয় জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উপদেষ্টা হাসানুল ইসলাম রাজার উদ্যোগে পাবনার চাটমোহরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় চাটমোহর বাসস্ট্যান্ড সংলগ্ন হাসানুল ইসলাম রাজার ব্যক্তিগত অফিসে এই আয়োজন করা হয়।

হযরত মুহাম্মদ (সা.) জীবনীর উপর আলোচনা করেন চাটমোহর বাসস্ট্যান্ড জামে মসজিদের পেশ ইমাম মাওলানা নুরুল আমিন। এ সময় নারিকেলপাড়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ আব্দুল মমিন উপস্থিত ছিলেন। আলোচনা সভার শেষে মুসলিম উম্মার শান্তি কামনায় এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন হাসানুল ইসলাম রাজার দ্রুত সুস্থতা কামনায় দোয়া করা হয়। 

চাটমোহর পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আব্দুল কুদ্দুস মোল্লা, মোবারক হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল করিম, ফৈলজানা ইউনিয়ন বিএনপি নেতা সাইফুল ইসলাম মাস্টার, মথুরাপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি রেজাউল করিম বাবু, যুবদল নেতা আলামিন তালুকদার, ডিবিগ্রাম ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম প্রমুখ।

মন্তব্য (০)





image

জামালপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি, নিরাপত্তা চ...

জামালপুর প্রতিনিধি : সংবাদ প্রকাশের জেরে জামালপুরে কর্ম...

image

চাটমোহরে মাদক ব্যবসায়ীদের মদদের অভিযোগ বিএনপি নেতার বিরুদ...

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম ...

image

ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-প...

বেনাপোল প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের তামিলনাড়...

image

পাবনায় ডিবির অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ৭

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)...

image

বর্তমান যুগে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার কোনো বিকল্প নেই: ড....

বগুড়া প্রতিনিধি : 'কারিগরি দক্ষতা অর্জন করি, আত্মবি...

  • company_logo