ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত হয়েছে রিপন নামে এক চোর। এ ঘটনায় লাশ উদ্ধার করেছে মেলান্দহ থানা পুলিশ।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার ঝাউগড়া ইউনিয়নের রেহাই পলাশতলা এলাকা এ ঘটনা ঘটে।
নিহত রিপন একই এলাকার মোজাম্মেলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ দিন থেকে চুরি পেশায় নিয়োজিত রিপন। শনিবার আনুমানিক রাত আড়াইটায় বোরহান উদ্দিন নামে এক কৃষকের ঘরে ঢুকে। তারপর তাকে দেখতে পেয়ে ডাক চিৎকারে আশেপাশে লোকজন এগিয়ে এসে চোরকে ধরে ঘরের পাশে গাছের সাথে বেধে গণপিটুনি দেয় স্থানীয়রা। আনুমানিক সকাল ৭টার দিকে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা যায়৷
ঝাউগড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার হারুন অর রশিদ বলেন, সকাল ৬টায় আমার বারতে যায় বোরহান। ৭টায় সময় ঘটনাস্থলে এসে দেখি মৃত অবস্থায় পড়ে আছে মাটিতে৷
এ বিষয়ে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) স্নেহাশিস রায় বলেন, রিপন নামে এক চোরের গণপিটুনিতে মৃত্যু হয়েছে। আমরা সকাল ৯টায় সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি তার মৃত্যু হয়েছে। তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
মানিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

মন্তব্য (০)