• সমগ্র বাংলা

রংপুরে প্রতারণা চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

রংপুর ব্যুরোঃ রংপুরের মিঠাপুকুরে অনলাইন ক্যাসিনো ও ডলার প্রতারণা চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন-গোপালপুর ইউনিয়নের ধাপ নয়াপাড়া এলাকার লাল মিয়ার ছেলে হাবিবুর রহমান (৩২),হাফিজুর রহমান (৩৩), শামীম মিয়া (২৪) এবং একই এলাকার সুলতান মিয়ার ছেলে সুমন সরকার ওরফে তিতাস (২৮)।

‎শুক্রবার (৫সেপ্টেম্বর) রাতে গোপালপুর ইউনিয়নের ধাপ নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে মিঠাপুকুর থানা পুলিশ।

‎শনিবার (৬সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম সিদ্দিকী।

‎অভিযোগকারী রিপন মিয়া জানান,তিনি সম্প্রতি ডলার কেনাবেচার নামে প্রতারণার শিকার হন।তিনি বলেন বড় অঙ্কের লাভের লোভ দেখানো হয়।পরে নির্দিষ্ট স্থানে ডাকা হলে আমি কৌশলে অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফেরার পর দেখি আমার সঙ্গে থাকা টাকা-পয়সা নেই। পরে থানায় অভিযোগ করলে পুলিশ ব্যবস্থা নেয়।

‎স্থানীয়রা জানান,বেশ কিছুদিন ধরে এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড চলছিল।তবে সম্প্রতি কয়েকজন ভুক্তভোগীর অভিযোগের পর পুলিশ নড়েচড়ে বসে।

‎পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত চক্রটি মূলত অনলাইনভিত্তিক প্রতারণা চালাত।তারা ফেসবুক ও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি খুলে ‘ডলার কেনা-বেচা’, ‘অনলাইন ক্যাসিনোতে দ্রুত টাকা জেতার সুযোগ’ ইত্যাদি প্রলোভন দেখিয়ে মানুষকে আকৃষ্ট করত। এরপর ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিত।

‎ওসি নুর আলম সিদ্দিকী জানান, স্থানীয় রিপন মিয়া নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেপ্তারকৃতদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

‎তিনি বলেন, দীর্ঘদিন ধরে এই চক্রটি অনলাইনে ক্যাসিনো পরিচালনা ও ডলার কেনাবেচার নামে সাধারণ মানুষকে ফাঁদে ফেলছিল।প্রথমে তারা লোভনীয় প্রস্তাব দিয়ে ভুক্তভোগীদের নির্জন স্থানে ডেকে নিত।এরপর কৌশলে অজ্ঞান করে তাদের কাছ থেকে টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিত।

‎ওসি আরও জানান, শুধু রংপুরেই নয়, দেশের বিভিন্ন জেলাতেও এই চক্র একই কায়দায় প্রতারণা চালিয়ে আসছিল।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা প্রতারণার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

‎এ ঘটনায় মিঠাপুকুর থানায় ওই চক্রের চার সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের  করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মন্তব্য (০)





image

জামালপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি, নিরাপত্তা চ...

জামালপুর প্রতিনিধি : সংবাদ প্রকাশের জেরে জামালপুরে কর্ম...

image

চাটমোহরে মাদক ব্যবসায়ীদের মদদের অভিযোগ বিএনপি নেতার বিরুদ...

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম ...

image

ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-প...

বেনাপোল প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের তামিলনাড়...

image

পাবনায় ডিবির অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ৭

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)...

image

বর্তমান যুগে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার কোনো বিকল্প নেই: ড....

বগুড়া প্রতিনিধি : 'কারিগরি দক্ষতা অর্জন করি, আত্মবি...

  • company_logo