• সমগ্র বাংলা

বেনাপোলে বিজিবির অভিযানে ২০ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল  প্রতিনিধি : বেনাপোলের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে বিদেশি মদসহ ২০ লাখ ৫০ হাজার টাকার বিভিন্ন প্রকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গোপন সংবাদে বেনাপোল আইসিপি, বেনাপোল বিওপি, শালকোনা এবং আমড়াখালী চেকপোস্ট এলাকায় বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে বিদেশি মদ, ভারতীয় ফেনসিডিল, শাড়ী, কম্বল, পোশাক সামগ্রী, চকলেট, পেস্তা বাদাম, খৈনি, বিভিন্ন প্রকার ওষুধ, কসমেটিক্স সামগ্রী ও মোটরসাইকেলের পার্টস জব্দ করা হয়।

জব্দকৃত পণ্যের মূল্য প্রায় ২০ লাখ ৫০ হাজার টাকা বলে জানায় বিজিবি।

বৃহস্প্রতিবার (৪ সেপ্টেম্বর) সকালে যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে জানান, চোরাকারবারিদের আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির টহল তৎপরতা জোরদার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিজিবির এ অভিযান অব্যাহত থাকবে। 

মন্তব্য (০)





image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

১

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

  • company_logo