• সমগ্র বাংলা

ফরিদপুরের সালথায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যা: স্বামী আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় পারিবারিক কলহের জেরে মর্জিনা বেগম (৩৮) নামে এক গৃহবধুকে পিটিয়ে হত্যা করেছে তার স্বামী। 

 মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের রংরায়েরকান্দি গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে  স্বামী বক্কার শেখ (৪৩) কে আটক করেছে। 

নিহত মর্জিনা ফরিদপুর কোতয়ালী থানার ফুরসা গ্রামে মৃত মোচন মোল্যার মেয়ে ও তিন মেয়ে ও এক ছেলের জননী।

নিহত মর্জিনার স্বজন ও স্থানীয়রা জানান, ভোররাতে মর্জিনা ও বক্কারের মধ্যে প্রচন্ড আকারে ঝগড়া হয়। একপর্যায়ে বক্কার ঘর থেকে বের হয়ে গেলে তার স্ত্রী ঘরের দরজা আটকিয়ে দেয়। পরে ঘরের টিনের বেড়া ভেঙ্গে ঘরে ঢুকে বটির আছারি দিয়ে মর্জিনার মাথায় আঘাত করে স্বামী বক্কার।  একাধিক আঘাতের কারণে মাথা ফেটে ঘটনাস্থলে মারা যায় মর্জিনা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক বক্কারকে আটক করে। 

ফরিদপুরের সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান জানান, পারিবারিক কলহের জেরে বটির আছারি দিয়ে স্ত্রী মর্জিনাকে হত্যা করে স্বামী বক্কার শেখ। খবর পাওয়া মাত্রই বক্কারকে আটক করা হয়। এদিকে মর্জিনার মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলমান। 

মন্তব্য (০)





image

পাবনায় ডিবির অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ৭

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)...

image

বর্তমান যুগে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার কোনো বিকল্প নেই: ড....

বগুড়া প্রতিনিধি : 'কারিগরি দক্ষতা অর্জন করি, আত্মবি...

image

ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলার মশাউজান এলাক...

image

বগুড়ায় মারপিটে আহত জামায়াত নেতার মৃত্যু: স্ত্রীসহ বিএনপি ...

বগুড়া প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়ায় জমি জমা নিয়ে বিরোধে মার...

image

রাণীনগরে সরকারের উপহারের নানান উপকরণ বিতরণ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে চেক বিতরণ, চিকিৎসা সামগ্রী ...

  • company_logo