• সমগ্র বাংলা

নড়াইলে ১৬১ জন প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : নারী সমাজকে আত্মনির্ভরশীল করে তোলার লক্ষ্যে নড়াইলে ১৬১ জন গরীব, অসহায় ও দুস্থ প্রশিক্ষণপ্রাপ্ত নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। নড়াইল জেলা পরিষদের আয়োজনে বৃহস্পতিবার (৩১ আগস্ট) জেলা পরিষদ মিলনায়তনে বিকাল সাড়ে ৫ টায় এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

২০২৩-২০২৪ ও ২০২৪-২০২৫ অর্থবছরের সাধারণ বরাদ্দের আওতায় উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে এই সেলাই মেশিন প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক শারমিন আক্তার জাহান। সভাপতিত্ব করেন নড়াইল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান বিপিএ।

এ সময় প্রধান অতিথি শারমিন আক্তার জাহান বলেন, সরকারের উন্নয়ন প্রকল্পের মাধ্যমে নারীদের হাতে সেলাই মেশিন পৌঁছে দেওয়া হচ্ছে।  এর ফলে নারীরা নিজেরা যেমন আত্মনির্ভরশীল হবেন, তেমনি পরিবার ও সমাজের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারবেন।

 

অনুষ্ঠানে সেলাই মেশিন পাওয়া নারীরা আনন্দ প্রকাশ করেন।

মন্তব্য (০)





image

পাবনায় ডিবির অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ৭

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)...

image

বর্তমান যুগে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার কোনো বিকল্প নেই: ড....

বগুড়া প্রতিনিধি : 'কারিগরি দক্ষতা অর্জন করি, আত্মবি...

image

ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলার মশাউজান এলাক...

image

বগুড়ায় মারপিটে আহত জামায়াত নেতার মৃত্যু: স্ত্রীসহ বিএনপি ...

বগুড়া প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়ায় জমি জমা নিয়ে বিরোধে মার...

image

রাণীনগরে সরকারের উপহারের নানান উপকরণ বিতরণ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে চেক বিতরণ, চিকিৎসা সামগ্রী ...

  • company_logo