• সমগ্র বাংলা

উলিপুরে নদীতে মিলল শিশুর লাশ, হত্যার অভিযোগ

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে চারমাস বয়সের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার দূর্গাপুর ইউনিয়নের পাঁচপীর বাজার এলাকায়।

‎নিহত শিশু আরিফুল ইসলাম (৪ মাস), দূর্গাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পাঁচপীর বাজার এলাকার আমিনুল ইসলামের ছেলে।

‎নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, ওই এলাকায় রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় শিশু আরিফুল ইসলামকে বিছানায় ঘুমিয়ে রেখে পাশের বাড়ীতে যান তার মা। কিছুক্ষণ পর বাড়িতে এসে দেখেন শিশু আরিফুল বিছানায় নেই। এরপর খোঁজাখুজির এক-পর্যায়ে পার্শ্ববর্তী বামনি নদীতে শিশুটির মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন ও স্থানীয়রা। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন। স্বজনদের অভিযোগ, বাড়িতে কেউ না থাকার সুযোগে শিশু আরিফুল ইসলামকে বিছানা থেকে তুলে নিয়ে হত্যা করে লাশ বামনি নদীতে ফেলে রাখা হয়েছে। আমরা এই হত্যাকান্ডের বিচার চাই। এ ঘটনায় রাতেই শিশুটির পিতা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

‎এ বিষয়ে সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) জিল্লুর রহমান বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটন ও হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।

মন্তব্য (০)





image

পাবনায় ডিবির অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ৭

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)...

image

বর্তমান যুগে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার কোনো বিকল্প নেই: ড....

বগুড়া প্রতিনিধি : 'কারিগরি দক্ষতা অর্জন করি, আত্মবি...

image

ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলার মশাউজান এলাক...

image

বগুড়ায় মারপিটে আহত জামায়াত নেতার মৃত্যু: স্ত্রীসহ বিএনপি ...

বগুড়া প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়ায় জমি জমা নিয়ে বিরোধে মার...

image

রাণীনগরে সরকারের উপহারের নানান উপকরণ বিতরণ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে চেক বিতরণ, চিকিৎসা সামগ্রী ...

  • company_logo