• সমগ্র বাংলা

মেলান্দহে খাদ্য অধিদপ্তরের ৮০ বস্তা চাউলসহ আটক ২

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলায় সরকারি খাদ্য অধিদপ্তরের ৮০ বস্তা চাউলসহ দুই কালোবাজারিকে আটক করেছে পুলিশ।

রবিবার (৩১ আগস্ট) সন্ধায় উপজেলার ফুলকোঁচা ইউনিয়নের আব্দুল মান্নানের বসতবাড়ি থেকে এসব চাউল জব্দসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ওই এলাকার মৃত আফছার আলীর ছেলে মকবুল হোসেন মকুল (৫৫) ও আফজাল হোসেনের ছেলে মো. সুজন মিয়া।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তারা গোপনে সরকারি চাউল কিনে মজুত করে বিক্রি করে আসছিলেন। পুলিশ অভিযানে দুটি ঘর থেকে ৮০ বস্তা চাউল উদ্ধার করে। জানা গেছে, তারা খাদ্য অধিদপ্তরের সরকারি বস্তা পরিবর্তন করে সাদা বস্তায় ভরে বিভিন্ন জায়গায় বিক্রি করত।

মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮০ বস্তা চাউলসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। জব্দকৃত চাউল থানার হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য (০)





image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

১

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

  • company_logo