• সমগ্র বাংলা

শেরপুরে ডাক্তার না লেখার প্রজ্ঞাপন বাতিল চেয়ে হোমিওপ্যাথিক চিকিৎসকদের মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শেরপুর প্রতিনিধি : হোমিওপ্যাথিক চিকিৎসকদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩১ আগস্ট) দুপুরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান মডেল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে অনুষ্ঠিত হয়।


মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মো. আজিজুর রহমান, ডা. মো. আবুল কাসেম, ডা. মো. হাফিজুর রহমান, ডা. মো. জাহাঙ্গীর আলম, ডা. মো. জাহিদ আনোয়ার, ডা. মো. আব্দুর রাজ্জাক, ডা. মো. আব্দুর রহিম, ডা. মো. আশরাফুল আলম, ডা. মো. মাহমুদুল হক, ডা. মো. কামরুল হাসান প্রমুখ।


বিএমডিসি কর্তৃক হোমিওপ্যাথিক চিকিৎসকদের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক অপপ্রচার করে সাধারণ জনগণকে বিভ্রান্ত করার তীব্র প্রতিবাদ জানিয়ে মানববন্ধনে বক্তারা বলেন, হোমিওপ্যাথিক চিকিৎসকগণ তাঁদের নিজস্ব আইন ‘বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩’ মেনে চলবে, বিএমডিসির আইনে হোমিওপ্যাথিক চিকিৎসা চলবে না বলে জানান বক্তারা।

 হোমিওপ্যাথিক চিকিৎসকদের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান মডেল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও শেরপুরের হোমিওপ্যাথিক চিকিৎসকরা এ মানববন্ধনে উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

পাবনায় ডিবির অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ৭

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)...

image

বর্তমান যুগে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার কোনো বিকল্প নেই: ড....

বগুড়া প্রতিনিধি : 'কারিগরি দক্ষতা অর্জন করি, আত্মবি...

image

ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলার মশাউজান এলাক...

image

বগুড়ায় মারপিটে আহত জামায়াত নেতার মৃত্যু: স্ত্রীসহ বিএনপি ...

বগুড়া প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়ায় জমি জমা নিয়ে বিরোধে মার...

image

রাণীনগরে সরকারের উপহারের নানান উপকরণ বিতরণ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে চেক বিতরণ, চিকিৎসা সামগ্রী ...

  • company_logo