ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : ২০২৩ সালের অক্টোবরে হাংজু এশিয়ান গেমসে সবশেষ পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছিলেন সাইফ হাসান। এরপর দেশের জার্সিতে এই ফরম্যাটে আর মাঠে নামা হয়নি তার।
অবশেষে এশিয়া কাপ সামনে রেখে ঘরের মাঠে নেদারল্যান্ডস সিরিজে ডাক পড়ল সাইফের। এমনকি তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টির একাদশেও সুযোগ পেয়ে গেছেন এই অলরাউন্ডার।
লাল-সবুজ জার্সিতে এখন পর্যন্ত সবমিলিয়ে ৫টি টি-টোয়েন্টি খেলেছেন সাইফ। ৫ ম্যাচে তার রান ৫২, যার মধ্যে ৫০ রান এসেছে এশিয়ান গেমসে মালয়েশিয়ার বিপক্ষে। অন্য চার ম্যাচের দুটিতে ১ রান করে পেলেও বাকি দুই ম্যাচে রানের খাতা খোলা হয়নি তার।
বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী, শেখ মেহেদী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
স্পোর্টস ডেস্ক : ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ...
স্পোর্টস ডেস্ক : টেস্ট সেশন বাই সেশন খেলা। প্রতি সেশন ধরে ধর...
স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...
নিউজ ডেস্ক : এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার স...
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের সম্প...

মন্তব্য (০)