• খেলাধুলা

পাকিস্তান ম্যাচ ‘আমরা বয়কট করতে পারি না’

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : খেলায় রাজনীতি টেনে এনে পাকিস্তানের বিপক্ষে খেলতে অনীহা ভারতীয় ক্রিকেটারদের। যে কারণ ২০১৩ সালের পর থেকে বন্ধ হয়ে গেছে ভারত-পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ। গত এক যুগ ধরে প্রতিবেশী দুই দল আইসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের টুর্নামেন্ট ছাড়া মাঠের লড়াইয়ে অংশ নিচ্ছে না। 

চলছে এশিয়া কাপের ১৭তম আসর। আসরের হাইভোল্টেজ ম্যাচে আজ ভারতের প্রতিপক্ষ পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বির দুই দলের ম্যাচ শুরুর আগে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিৎ সাইকিয়া বলেছেন, ‘একটি বহুপাক্ষিক ইভেন্ট বিবেচনা করে ভারতকে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে খেলতে হবে। ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কট করত, তাহলে ভবিষ্যতে অলিম্পিক ও কমনওয়েলথ গেমস আয়োজনের স্বপ্ন ধাক্কা খেত।’

গত ২২ এপ্রিল, দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁওয়ের বাইসারান তৃণভূমিতে জঙ্গী হামলা ২৬ জন নিহত হন। সেই ঘটনার কয়েক মাস যেতে না যেতেই ভারত এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলায় গর্জে উঠেছে বিরোধীদলগুলি।

শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে বলেছেন, ‘রক্তপাত এবং ক্রিকেট একসাথে চলতে পারে না।’ অন্যদিকে মহারাষ্ট্র কংগ্রেস এটিকে সন্ত্রাসীদের হাতে নিহত সাধারণ মানুষ এবং জওয়ানদের প্রতি 'অপমান' বলে অভিহিত করেছে।

এদিকে শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে মহারাষ্ট্র জুড়ে ‘সিঁদুর’ বিক্ষোভের ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, এই ম্যাচ বয়কট করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিজেদের অবস্থান গোটা বিশ্বকে জানানোর একটি সুযোগ ছিল ভারতের কাছে।

শনিবার মুম্বাইয়ে এক সাংবাদিক সম্মেলনে মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী বলেন, ‘যতক্ষণ পর্যন্ত সন্ত্রাস বন্ধ না হয়, ততক্ষণ আমাদের পাকিস্তানের সঙ্গে কোনও সম্পর্ক বজায় রাখা উচিত নয়।’

দিল্লির সাবেক মন্ত্রী ও আপ নেতা সৌরভ ভরদ্বাজ দলীয় কর্মীদের সঙ্গে জাতীয় রাজধানীতে পাকিস্তানি খেলোয়াড়দের প্রতীকী পুশপুত্তলিকাও দাহ করেন। সৌরভ ভরদ্বাজ সাংবাদিকদের বলেন, ‘পহেলগাঁও হামলায় স্বামীকে হারানো আমাদের মহিলাদের জন্য এই ম্যাচটি চরম অপমানজনক। কিন্তু এখনও আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ নিয়ে এগিয়ে যাচ্ছেন।’

মন্তব্য (০)





image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

image

রক্ষণশীলদের পছন্দ রোনালদো, উদারপন্থীদের মেসি—বলছে গবেষণা

স্পোর্টস ডেস্ক : মেসি না রোনালদো? ফুটবল বিশ্বের সবচেয়ে পুরোন...

  • company_logo