ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক: রংপুর জেলা স্টেডিয়ামের নাম পরিবর্তন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। ‘শেখ রাসেল স্টেডিয়াম’ থেকে নতুন নামকরণ করে রাখা হয়েছে ‘শহীদ আবু সাঈদ স্টেডিয়াম’। দেশের জেলা পর্যায়ের মোট ২৩টি স্টেডিয়ামের নাম পরিবর্তনের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ৮ সেপ্টেম্বর জাতীয় ক্রীড়া পরিষদের এক বিজ্ঞপ্তিতে স্টেডিয়ামগুলোর নাম পরিবর্তন করা হয় এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে দ্রুত নতুন নামের সাইনবোর্ড স্থাপনের নির্দেশ দেওয়া হয়। বিষয়টি বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে নিশ্চিত করেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম।
তবে নাম পরিবর্তনের পাশাপাশি স্থানীয়রা রংপুরে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণের দাবি আবারও সামনে এনেছেন।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের সাবেক আহ্বায়ক ইমতিয়াজ ইমতি বলেন, নামকরণের পাশাপাশি স্টেডিয়ামের আধুনিকীকরণ ও কাঠামোগত উন্নয়ন করতে হবে। তাহলেই শহীদ আবু সাঈদের নাম মর্যাদা পাবে। রংপুরবাসীর বহুদিনের দাবি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণ আমরা আশা করি সরকার দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেবে।
রংপুরের ক্রীড়ানুরাগীরা বলছেন, শুধু নাম পরিবর্তন নয়, বরং আধুনিক অবকাঠামো ও আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা নিশ্চিত করাই এখন সবচেয়ে জরুরি।
স্পোর্টস ডেস্ক : ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ...
স্পোর্টস ডেস্ক : টেস্ট সেশন বাই সেশন খেলা। প্রতি সেশন ধরে ধর...
স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...
নিউজ ডেস্ক : এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার স...
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের সম্প...

মন্তব্য (০)