• সমগ্র বাংলা

‎উলিপুরে জাতীয় পার্টির কমিটি ঘোষনা: আতিয়ার আহবায়ক ও সদস্য সচিব সোবহান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

‎কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে জাতীয় পার্টির কমিটি ঘোষনা করা হয়েছে। এতে সাবেক ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমানকে আহবায়ক ও আব্দুস সোবহানকে সদস্য সচিব করা হয়েছে। এরপর নব-নির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎শনিবার (৩০আগস্ট) দুপুরে উপজেলার গুনাইগাছ এলাকায় জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
‎
‎উপজেলা জাতীয় পার্টির সদস্য আব্দুল আজিজ মিন্টু মন্ডলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আতিয়ার রহমান মুন্সি, সদস্য সচিব আব্দুস সোবহান, সদস্য সফিকুল ইসলাম হৃদয়, আফজাল হোসেন, আমজাদ হোসেন, সিদ্দিক মাষ্টার, আব্দুর রাজ্জাক মেম্বার, আব্দুল খালেক, আবুল কালাম আজাদ, তোজাম্মল হক রঞ্জু ও উপজেলা কৃষকপার্টির সভাপতি আলম মিয়া প্রমুখ।
‎
‎উল্লেখ্য, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের স্বাক্ষরিত এক পত্রে উলিপুর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটি ঘোষনা করা হয়। এতে সাবেক ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমানকে আহবায়ক, আইয়ুব আলী সরকার, আব্দুল বাতেন সরকার, জয়নাল আবেদীন ও বেলাল হোসেনকে যুগ্ম আহবায়ক এবং আব্দুস সোবহানকে সদস্য সচিব করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

মন্তব্য (০)





image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

১

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

  • company_logo